উইকিবই bnwikibooks https://bn.wikibooks.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE MediaWiki 1.47.0-wmf.15 first-letter মিডিয়া বিশেষ আলাপ ব্যবহারকারী ব্যবহারকারী আলাপ উইকিবই উইকিবই আলোচনা চিত্র চিত্র আলোচনা মিডিয়াউইকি মিডিয়াউইকি আলোচনা টেমপ্লেট টেমপ্লেট আলোচনা সাহায্য সাহায্য আলোচনা বিষয়শ্রেণী বিষয়শ্রেণী আলোচনা উইকিশৈশব উইকিশৈশব আলাপ বিষয় বিষয় আলাপ রন্ধনপ্রণালী রন্ধনপ্রণালী আলোচনা TimedText TimedText talk মডিউল মডিউল আলাপ ইভেন্ট ইভেন্ট আলোচনা উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/সত্যজিৎ রায় 100 28217 107167 107166 2026-08-17T13:03:18Z Sumasa 5130 সম্প্রসারণ, বিষয়বস্তু যোগ 107167 wikitext text/x-wiki <div style="text-align: center; font size: 300%;"> '''সত্যজিৎ রায়''' </div> <div style="text-align: center; font size: 150%;"> '''(১৯২১-১৯৯২)''' </div> [[File: Satyajit Ray in New York (cropped) (cropped).jpg|thumb|centre|300px|''সত্যজিৎ রায়'']] '''ভারতরত্ন সত্যজিৎ রায়''' হলেন ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘোরানো এক পরিচালক। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাংলা তথা ভারতের মানুষ এককথায় যাঁদের সম্বন্ধে পরিচিত। সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। প্রথম জীবনে তিনি ছিলেন বিজ্ঞাপন জগতের ছবি আঁকিয়ে। শুধু তুলির আঁচড়ে তিনি বুঝিয়ে দিতে পারতেন মনের ভাব। অন্যদিকে তাঁর কলম কথা বলত নানা ধরনের নতুন কাহিনি ও সমাজের নানা সমস্যাসংকুল দিক নিয়ে। তিনি ছিলেন চলচ্চিত্রকার, চিত্রশিল্পী, লেখক, সংগীতকার। সত্যজিৎ রায় কলকাতায় জন্মগ্রহণ করেন ১৯২১ খ্রিস্টাব্দের ২ মে। তার পিতা ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায় এবং মাতা সুপ্রভা দেবী। তাঁর পিতামহ ছিলেন স্বনামধন্য শিশুসাহিত্যিক এবং ভারতীয় মুদ্রণ কারিগরির জনক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। তাঁর পিতা-পিতামহের আদি নিবাস ছিল (বর্তমান বাংলাদেশের) ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহাকুমার মসূয়া গ্রামে। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যের সেরা লেখকদের মধ্যে একজন। সত্যজিৎ ছিলেন সুকুমার রায়ের একমাত্র সন্তান। কিন্তু তাঁর বয়স যখন মাত্র তিন বছর, সেই সময় তাঁর বাবা মারা যান এবং সুপ্রভা দেবী অনেক কষ্ট করে তাঁকে মানুষ করেন। কলকাতার বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ এবং মায়ের ইচ্ছাতেই শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরে তিনি ডি জে কিমার কোম্পানিতে মাত্র ৮০ টাকা বেতনের 'জুনিয়র ভিসুয়ালাইজার' হিসেবে চাকরি করতেন। সেই সময় ডি কে গুপ্তের সিগনেট প্রেসে বইয়ের মোড়ক ও অন্যান্য ডিজাইনের কাজ করতে থাকেন। বিখ্যাত বইয়ের মধ্যে জিম করবেটের 'ম্যান ইটার্স অব কুমায়ুন' এবং জওহরলাল নেহরুর 'দ্য ডিসকভারি অব ইন্ডিয়া' ছিল। ছবি আঁকিয়ে হিসেবে সত্যজিৎ রায়ের বিশেষত্ব হল ভবিষ্যৎ জীবনে তাঁর লেখা সমস্ত বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ এবং তাঁর নির্মিত সমস্ত চলচ্চিত্রের পোস্টার ও প্রচারের অন্যান্য উপকরণ তাঁর নিজের হাতে আঁকা। তিনি মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর প্রথম চলচ্চিত্র হল 'পথের পাঁচালী'। এছাড়া 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ', 'হীরক রাজার দেশে' ও 'গুপী গাইন ও বাঘা বাইন' এই চারটি শিশু চলচ্চিত্র তিনি নির্মাণ করেন। তিনি মোট ২১টি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দেশে-বিদেশে আটটি বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেছিল। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'লিজিওঁ দ্য নর' পেয়েছেন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং ১৯৯২ খ্রিস্টাব্দে সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' প্রদান করে। এছাড়া ভারত সরকার তাঁর এবং তাঁর চলচ্চিত্র 'পথের পাঁচালী' স্মরণে ১৯৯৪ খ্রিস্টাব্দে দুটি ডাকটিকিট প্রকাশ করেছিল। সত্যজিৎ রায় রচিত বইয়ের সম্ভারে রয়েছে: ৩৫টি ফেলুদা সিরিজের গোয়েন্দা কাহিনি; প্রফেসর শঙ্কু সিরিজ; গল্প এবং সংকলন গ্রন্থ; চলচ্চিত্র নিয়ে বই 'Our Films Their Films', 'বিষয় চলচ্চিত্র' ইত্যাদি। কলকাতায় শেষ শয্যায় সত্যজিৎ রায় চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার অস্কার গ্রহণ করেন। ১৯৯২ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল ভারতমাতার এই মহান সন্তান শেষ নিশ্বাস ত্যাগ করেন। 0mmgvjfc8tfuvbixwejkh6tlgr32cpu ব্যবহারকারী আলাপ:Pristome 3 28398 107168 93025 2026-08-18T06:34:54Z SHB2000 7754 SHB2000 [[ব্যবহারকারী আলাপ:Font8388608]] কে [[ব্যবহারকারী আলাপ:Pristome]] শিরোনামে স্থানান্তর করেছেন: ব্যবহারকারীকে "[[Special:CentralAuth/Font8388608|Font8388608]]" থেকে "[[Special:CentralAuth/Pristome|Pristome]]"-এ নামান্তরের সময় স্বয়ংক্রিয়ভাবে পাতা স্থানান্তরিত 93025 wikitext text/x-wiki == বাংলা উইকিবইয়ে স্বাগত == {{স্বাগত/২য় সংস্করণ}} ০৯:৪০, ৪ মে ২০২৬ (ইউটিসি) hzezz26wr3bndjkifm9ef07ix95t71l ব্যবহারকারী আলাপ:Font8388608 3 33666 107169 2026-08-18T06:34:54Z SHB2000 7754 SHB2000 [[ব্যবহারকারী আলাপ:Font8388608]] কে [[ব্যবহারকারী আলাপ:Pristome]] শিরোনামে স্থানান্তর করেছেন: ব্যবহারকারীকে "[[Special:CentralAuth/Font8388608|Font8388608]]" থেকে "[[Special:CentralAuth/Pristome|Pristome]]"-এ নামান্তরের সময় স্বয়ংক্রিয়ভাবে পাতা স্থানান্তরিত 107169 wikitext text/x-wiki #পুনর্নির্দেশ [[ব্যবহারকারী আলাপ:Pristome]] ri7flvywxh7cn11tw65bahyrgvtvcon